Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোপাল দত্ত আটক

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গোপাল দত্ত (২০) কে আটক করেছে মাদারীপুর র‌্যাব-৮। ২১ নভেম্বর শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়াস্থ ঢাকা-বরিশাল গামী মহাসড়ক সংলগ্ন “মেসার্স হক ফিলিং ষ্টেশন” এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর নিকট হতে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামী উপজেলার বাঘাট গ্রামের সুধীর দত্তর ছেলে গোপাল দত্ত। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলামজানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদারীপুর র‌্যাব-৮ এর একটি টিম উপজেলার ছাগল ছিড়া নামক এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যাসায়ী গোপাল দত্তকে আটক করে একটি মাদক মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে। তাকে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...

Lead Newsবাংলাদেশ

সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে...