Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে মাস্ক পরা নিশ্চিত করনে ইউএনও’র অভিযান পরিচালনা

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

চলমান শীতে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনাক্রমে গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাস্ক পরা নিশ্চিত করনে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও সদর বাজারের ফুটপথ দখল মুক্ত করা হয়। এসময় যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয়া হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে গুরুত্বারোপ করা হয়। অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চলমান শীতকালে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করনের লক্ষে এই অভিযান পরিচালনা করা হলো। পরবর্তীতে কেউ যদি ঘরের বাইরে মাস্ক ব্যাতিত বের হয় এবং বাজারে এবং অফিস আদালতে মাস্ক ছাড়া প্রবেশ তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...