Current date Sep 15, 2026
বাংলাদেশ

মানবপাচার: ৬ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এই রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

সোমবার (৩০ নভেম্বর) সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।

সিনিয়র এএসপি জিসানুল হক জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

তিনি আরও জানান, তারা ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে অবৈধ পথে পাচার করেছে। যা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও ইতোপূর্বে মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন আসামি গ্রেফতারের পর জানা গেছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...