Current Date:May 6, 2026

নাটোরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই উঠতি বয়সের যুবক।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতের কোনো এক সময় ওই তিনজন যুবক মোটরসাইকেলে করে লালপুর থেকে নিজ এলাকা রাজাপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফাঁকা মাঠের দুয়ারীয়া-কাশিমপুর সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাতে ঘটার কারণে কেউ দুর্ঘটনার আসল কারণ জানাতে পারেনি।

তিনি আরও জানান, রোববার (০৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে মোটরসাইকেলসহ তিনজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার আসল রহস্য ও নিহতদের আসল পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share