Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু

URL copied
Share URL copied

 

মেহের মামুন: মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশেল মধ্য দিয়ে ভোট গ্রহন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। শীত আর কুয়াশা পড়ায় ভোট কেন্দ্রগুলো ভোটার সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। একটি কেন্দ্রে ২ হজার ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোট ১ হাজার ৬৯ জন ও মহিলা ভোটার ১ হাজার ১০৭ জন। এ উপ-নির্বাচনে বাবুল মোল্যা উট পাখি প্রতীক নিয়ে ও মশিউর রহমান মিন্টু পাঞ্জাবি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পযর্ন্ত। এদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট অমিত দে, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের রহমান রাশেদ, উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। সরকারী এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক। প্রথম ঘন্টায় ১৪ ভাগ ভোট পড়েছে। আশা করছি সারা দিনে ৮০ ভাগ ভোট পড়বে। রিটানিং কর্মকর্তা ফয়জুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই কাউন্সিলর আলী আহম্মদ খোকা মোল্যার মৃত্যুতে এ ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। এরপর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৩ নভেম্বর ধরা হয়েছিল।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...