Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

একুশে বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

শুক্রবার (১১ ডিসেম্বর) তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।’

প্রসঙ্গত, বাংলা একাডেমির তথ্যমতে অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশে সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...