Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেসবিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংএ মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ প্রকল্প সর্ম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার । এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, মধুমতি কণ্ঠ সম্পাদক শহীদুল ইসলামসহ মুকসুদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।
এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন উপজেলার ১৬ ইউনিয়নের ৫০ টি গৃহহীন পরিবার ঘর পাবে। কিছু ইউনিয়নে কাজ শুরু হয়েছে। অচিরেই সকল সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

 

 

 

 

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...