Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

যুক্তরাজ্য থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। ’

তাদের কোথায় রাখা হবে, এ প্রশ্নের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আমরা রাতে মিটিং করবো। সেখানে টেকনিক্যাল লোকজন নিয়ে মিটিং করে সিদ্ধান্তে আসবো। আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে রাখা হবে ১৪ দিন। আর কিছু হোটেলের ব্যবস্থা থাকতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত হলো, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। তবে কবে থেকে রাখা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তাদের সরকারের তত্ত্বাবধানে রাখা হবে, যেভাবে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আছে। ’

ঢাকা হয়ে আসলে ঢাকায় এবং সিলেট হয়ে আসলে সিলেটে কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...