Current date Jul 5, 2026
বাংলাদেশ

পুলিশের আলাদা মেডিকেল ইউনিট দরকার: প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশ বাহিনীর আলাদা একটি মেডিকেল ইউনিট গঠন করা প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৭তম বিসিএস-পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় পুলিশ বাহিনীর সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান।  তিনি পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজারবাগের পুলিশ হাসপাতাল ছাড়াও আলাদা একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করে দেয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন।

বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা দেয়া হচ্ছে। আমি ধন্যবাদ জানাই, পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের হাসপাতালে এই চিকিৎসা সেবা দিতে পেরেছে। এজন্য আমি চিন্তা করি, আমাদের পুলিশে বোধহয় আলাদা একটা মেডিকেল ইউনিট গঠন করা একান্তভাবে দরকার। তাদের নিজস্ব একটা ইউনিট থাকুক। যারা অন্তত এই চিকিৎসা সেবাটা দেখবে।

ঢাকার বাইরে পুলিশ হাসপাতালগুলোকে আরও উন্নত ও আধুনিক করার উদ্যোগ নেয়া এবং থানাগুলোর সংস্কারের পাশাপাশি কর্মকর্তাদের সংখ্যা বাড়ানোর কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন অনুষ্ঠানে।

সাইবার অপরাধ দমনে পুলিশকে জোরালো ভূমিকা রাখার কথা বলেন সরকার প্রধান। বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টেছে, সাইবার অপরাধ বেড়েছে। পুলিশকে এই অপরাধ দমনে সক্রিয় হতে হবে।

জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ ফোন করলে পুলিশ যে তাৎক্ষণিকভাবে সাহায্য করে যাচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সে কথাও তিনি বলেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব দেখানো পুলিশ সদস্যদের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ঊর্ধতন কর্মকর্তারা রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...