Current date Sep 15, 2026
বিশ্ব

বাইডেনের শপথ অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবেন না।

এ বিষয়ে এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, যারা জানতে চেয়েছেন তাদের বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না। খবর বিবিসির।

ট্রাম্প এমন এক সময় একথা ঘোষণা করলেন, যখন ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে গত বুধবার ট্রাম্প-সমর্থকদের হামলায় উস্কানি দেয়ার অভিযোগে ডেমোক্র্যাটরা  সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের আহ্বান জানাচ্ছেন ভাইস প্রেসিডেন্টকে।

অবশ্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন পর্যন্ত এরকম কিছু করার ইঙ্গিত দেননি।  রাজধানী ওয়াশিংটনের এই ক্যাপিটল ভবনের সিঁড়িতেই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়ে থাকে।

ট্রাম্পের মেয়াদের আর মাত্র কয়েকদিন বাকি আছে।  বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।

ট্রাম্প হবেন উত্তরসূরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়া চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট।  সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে।

সেবার বিদায়ী প্রেসিডেন্ট এ্যান্ড্রু জনসন পরবর্তী প্রেসিডেন্ট ইউলিসিস গ্র্যান্টের সঙ্গে একই ঘোড়ার গাড়িতে চড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...