Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কুতুকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...