Current date Sep 15, 2026
বাংলাদেশ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৫ শতাধিক ঘর পুড়ে ছাই

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন লাগে।

টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে ক্যাম্পটির ‘পাঁচ শতাধিক’ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় পাঁচশত ঘর পুড়ে গেছে। এখনো হতাহতের কোন খবর পায়নি।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...