Current date Sep 7, 2026
Lead Newsস্বাস্থ্য

করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৮৪৯ জনের।

বৃহস্পতিবার (১৪  জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৯০ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে আরো জানানো হয়, সারাদেশে সরকারি-বেসকারি ব্যবস্থাপনায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৭৩৭ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ১১৪টি। সরকারি ব্যবস্থাপনায় মোট পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৯০ হাজার ১৩৩টি। বেসরকারি ব্যবস্থাপনায় ৭ লাখ ২৭ হাজার ৯৮১টি।

২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৫ জন। ১৬ জনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৭ হাজার ৮৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৬ হাজার ৭০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ১৯৩ জন।

নতুন করে কোয়ারেন্টিনে এসেছেন ৪০৩ জন, ছাড় পেয়েছেন ৭৮৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৬ লাখ ১১ হাজার ২৯৮ জন, ছাড় পেয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ২০৯ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৩৭ হাজার ৮৯জন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...