Current date Nov 5, 2026
বাংলাদেশ

মুজিববর্ষে মুকসুদপুরে ৫০ ভূমিহীন ও গৃহহীন পেল প্রধানমন্ত্রীর জমিসহ ঘর

URL copied
Share URL copied

 

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন -২ প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে ৯লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধ করেন। শনিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ৫০টি পরিবারকে এই জমিসহ ঘর প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। মুকসুদপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, গোপালগঞ্জ ভুমি অধিগ্রহণ কর্মকর্তা রনি আলম নুর, গোপালগঞ্জ সহকারী কমিশনার এক্সিউটিভ শেখ সালাউদ্দীন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী বিশ্বাস দুর্গা, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান, ছিরু মিয়াসহ মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, শিক্ষক, বেসরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, আওয়াীলীগের নের্তৃবন্দ ও সুবিধা ভোগীরা। উপজলো নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে খান্দারপাড়া ইউনিয়নের কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল মোল্লা, স্বামী পরীত্যাক্ত সালাম মুন্সীর মেয়ে চম্পা বেগম, সামসু শেখের ছেলে আজিজুল হাকিমকে জমির দলিলসহ ঘরের সনদপত্র প্রদান করা হয়েছে বাকীদেরকে তাদের যে জমিসহ ঘর দেয়া হচ্ছে সেখানে যেয়ে তাদের হাতে হস্তান্তর করা হবে। সুবিধাভোগী বিল্লাল মোল্লা জানান, আমার কোন জমি এবং ঘর ছিলোনা অন্যের আশ্রয়ে দিনমজুর খেটে কোনরক জীবন কাটিয়েছি মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে জমিসহ ঘর উপহার দিলো আমি তার জন্য অনেক খুশি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দির্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...