Current date Jul 5, 2026
শিক্ষা

করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না…রাজিউন)। শনিবার দিবাগত রাত তিনটার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম মারুফ হোসেন মিনা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ পরিবারের বড় ছেলে।

মারুফের বন্ধু জাকির মন্ডল জানান, প্রচন্ড পেট ব্যাথার কারণে বৃহস্পতিবারে মারুফ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।  শনিবার রাতে মৃত্যুর কাছে হার মানেন মেধাবী ছাত্র মিনা।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...