Current date Sep 7, 2026
Lead Newsশিক্ষা

এইচএসসির ফল প্রকাশে রাষ্ট্রপতির সম্মতি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে পাস হওয়া পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এরআগে, রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে এ বিল পাস হয়। রাষ্ট্রপতির সম্মতির পর পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বাধা থকলো না।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদের একাদশ (২০২১ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত ৩টি (তিন) বিলে আজ ২৫-০১-২০২১ খ্রিস্টাব্দে তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন:

১। Intermediate and Secondary Education (Amendment) Bill, 2021
২। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১
৩। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...