Current date Sep 15, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে করোনা টিকা পেল বাংলাদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, বহু প্রতিক্ষার পর আজ বাংলাদেশ করোনার টিকা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে এই ভ্যাকসিন আমদানি করতে পেরেছি। তার নেতৃত্বেই করোনার সময় বহু সংকট মোকাবিলা করতে সক্ষম হয়েছি। বিশ্বের মাঝে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী আমাদের ‘ভ্যাকসিন হিরো’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি দেশের সব জেলা ও উপজেলায় করোনার টিকা পৌঁছানো হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টিকা কার্যক্রম বাস্তবায়নে মাঠে ৪২ হাজার কর্মী কাজ করছেন। জেলা-উপজেলা পর্যায়ে টিকা দেয়ার পর প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন চিকিৎসকরা। এভাবে আগামী জুনের মধ্যে দেশের সাড়ে পাঁচ কোটি মানুষকে করোনা টিকা দেয়া হবে।

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নেতিবাচক আলোচনার বিষয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের মধ্যে এই নেতিবাচক মনোভাব দূর করতে পুলিশ, সাংবাদিক, ডাক্তার, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আজ এই টিকা দেয়া হয়েছে। এখন যারা নেতিবাচক আলাপ-আলোচনা করেন তাদের করোনা টিকা দেয়া হবে। যাতে তারা সুস্থ থেকে সরকারের আরও বেশি সমালোচনা করতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কবে করোনা ভ্যাকসিন নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের সবাই টিকা নেয়ার পর নেব। না হয় মানুষ বলবে আগে মন্ত্রীরাই করোনার টিকা নিয়ে গেছেন। তবে ৭ ফেব্রুয়ারি যখন সারাদেশে আনুষ্ঠানিকতার মাধ্যমে করোনার টিকা বিতরণ করা হবে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।’

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...