Current date Sep 7, 2026
শিক্ষা

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১০৯৬৪ জন উত্তীর্ণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় লিখিত পরীক্ষার ফলাফল অনুমোদন দেওয়া হয়।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস করে ফলাফল জানা যাবে। এজন্য PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ- PSC 40 123456 send to 16222।

মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

গত বছরের ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী। এরআগে ৩ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নেন।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...