Current date Sep 15, 2026
বাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

ভোটগ্রহণ শেষে শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।

মো. আলমগীর বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, সেই হিসেবে বলা যায় এটা নগণ্য। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সোমেলো বেগম নামে এক নারীসহ দুই জনের কব্জি ও দুই জনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। হতে পারে এটা গুজব।

ভোটের হার কেমন হতে পারে জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। বরাবরের মতো বলা যায় ভোটের হার ৬০ থেকে ৭০ শতাংশ হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...