Current date Sep 7, 2026
অর্থনীতি

আইডিয়ারের চেয়াম্যানের বিরুদ্ধে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সংবাদ সম্মেলন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিয়ার) চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি:। আইডিয়ার চেয়ারম্যান বিদ্ধেষপূর্ণ আচারণ ও চাঁদা দাবির অভিযোগ করেছে । গতকাল কোম্পানিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান এ ধরণের অভিযোগ করেন। এসময় উপস্থিতি ছিলেন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, পরিচালক যেয়েদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বর্তমান চেয়ারম্যান যিনি এক সময় ডেল্টা লাইফের উর্দ্ধতন কর্মকর্তা ছিলেন। এজন্য উদ্দেশ্যমূলকভাবে ডেল্টা লাইফের ২০১৯ সালের একচ্যুারিয়াল ভ্যালুয়েশনের বেসিস অনুমোদন দেয়া হয়নি। মূখ্য নির্বাহী কর্মকর্তার নবায়ন অনুমোদন না দিয়ে এবং কোম্পানিকে নানা অজুহাতে অন্যায়ভাবে জরিমানা আরোপের হুমকি দিচ্ছেন আইডিআরএ চেয়ারম্যান। এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ বহিস্কার করে প্রশাসক নিয়োগেরও হুমকী দিছেনন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

চাঁদা দাবির অভিযোগ তুলে কোম্পানির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন বিষয় সমাধানের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কোম্পানির নিকট প্রথমে ২ কোটি, পরবর্তীতে ১ কোটি ও সর্বশেষ ৫০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। এ সংক্রান্ত অডিও ক্লিপ ও ট্রান্সক্রিপটি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আকারে দাখিল করা হয়েছে বলে তিনি জানান। পরবর্তীতে এ বিষয়ে হাইকোর্ট বিভাগ অধিকতর তদন্ত করার আদেশ দিয়েছেন।

তিনি জানান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিদ্বেষপূর্ণ আচরণের কারণে ডেল্টা লাইফ কোম্পানি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ হয়রানি বন্ধ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান কোম্পানির এ উর্দ্ধতন কর্মকর্তা। সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান বলেন, আইডিআরএ’র চেয়ারম্যান আমাদের কাছে ঘুস চেয়েছিলেন। আমরা সেই ঘুস না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। আদিবা রহমান আরও বলেন, ওই কর্মকর্তা মোবাইল ফোনে ঘুস চেয়েছেন। আমাদের কাছে এর রেকর্ড রয়েছে। এগুলো আমরা দুদকে দিয়েছি। আর অডিট রিপোর্টে কিছু অভিযোগ তুলেছেন। তবে রিপোর্টেই বলা আছে এগুলো প্রমাণিত নয়। এক্ষেত্রে প্রমাণিত না হলে অভিযোগ আমলে নেওয়া যায় না। তবে ডেল্টা লাইফকে পাঠানো আইডিআরএ-এর এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডেল্টা লাইফে গ্রাহকের স্বার্থ রক্ষা করা হচ্ছে কি না, তা নিরীক্ষার জন্য গত বছর দুটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়। এগুলো হলো-এমএস হাওলাদার ইউনূস অ্যান্ড কোং এবং এমএস ফেমস অ্যান্ড আর। এর একটি ফার্ম নিরীক্ষা এবং অন্যটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...