Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে জানান তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিব: পুলিশ সুপার

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: পুলিশের বিরুদ্ধে কোন অন্যায়ের অভিযোগ থাকলে আমাকে জানান, সাথে সাথেই ব্যবস্থা নিব। পুলিশ জনগনের বন্ধু, সেই পুলিশের কোন অফিসার কোন কর্মকর্তা যদি জনগনের বিরুদ্ধে কাজ করে, জনগনের সাথে অন্যায় করে থাকে তাহলে উর্দ্ধতন কর্মকর্তা সাথে সাথেই ব্যবস্থা নিবে । পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আপনারা আমাদেরকে তথ্য দিবেন এবং আপনাদের তথ্য গোপন রেখে ব্যভস্থা নেব। গোপালগঞ্জের মুকসুদপুরে বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জের পুলিশ সুপার ( পি পি এম-সেবা) আয়েশা সিদ্দিকা এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন মুকসুদপুর থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। বিশেষ করে মুকসুদপুর থেকে মাদক ও জুয়া নির্মুলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা,  মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক কাজি ওহিদুল ইসলাম,সাংবাদিক ছিরু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, মধুমতি ব্যাংক মুকসুদপুর ব্রাঞ্চের ম্যানেজার মশিউর রহমান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...