Current date Sep 15, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৩য় জাতীয় ভোটার দিবস উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফারুক মিলনায়তনে এসে শেষ হয়। পরে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহন করা হয়।
জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা, সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা: মাহমুদুর রহমান, সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাব সহসভাপতি ছিরু মিয়া, সাংবাদিক সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা লুৎফর প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন জানান, মহামারী করোনাভাইরাসের কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। র‌্যালী শেষে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহন করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন সারা মুকসুদপুরে ২০ হাজারের বেশী নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...