Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

আদা চাষে ঋণ বিতরণে পদক্ষেপের সাথে রূপালী ব্যাংকের সমঝোতা স্মারক

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

দেশকে আদা চাষে স্বয়ং সম্পন্নকরণ ও পার্বত্য এলাকায় আদা চাষে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রূপালী ব্যাংকের পার্বত্য অঞ্চলের শাখাসমূহের বাস্তবায়নে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় “৪% রেয়াতী হার সুদে পার্বত্য অঞ্চলে আদা চাষে কৃষি ঋণ” শীর্ষক বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের উপস্থিতিতে ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মো. খলিলুর রহমান ও মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যাংকের সকল মহাব্যবস্থাপকগণসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...