Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

গোপালগঞ্জে ‘হাসিনা এ ডটার্স টেল’ তথ্য চিত্র প্রদর্শিত

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১-তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বন্ধুবন্ধু ও তার দুই কন্যার জীবনীর উপর ভিত্তি করে নির্মিত ‘হাসিনা এ ডটার্স টেল’ তথ্য চিত্র প্রদর্শিত হয়েছে।
বুধবার রাতে কাশিয়ানী উপজেলার শহীদ মিনার চত্বরে ও মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক কানতারা খান।

এসময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্র নাথ রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কাশিয়ানী সদর ইউনিয়ের চেয়ারম্যান মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।
এদিকে মুকসুদপুর উপজেলায় উদ্বোধনি অনুষ্ঠানে কানতারা খানের সাথে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের পর শেখ হাসিনা যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছেন তার ওপর নির্মিত ‘হাসিনা: এ ডটার্স টেল’ এ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ এ তথ্যচিত্রটি দেখেন।
এছাড়া মুকসুদপুর পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমান জানান মুকসুদপুর উপজেলার ১৭ এবং কাশিয়ানি ৭ ইউনিয়নের দর্শনীয় স্থানে ২৬ মার্চ পর্যন্ত এ তথ্যচিত্রটি প্রদর্শন করা হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...