Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

অপরাধ দমনে ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালিয়ে যাচ্ছে মুকসুদপুর থানা পুলিশ

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ থেকে: অপরাধ দমনে ব্যাতিক্রমধর্মী প্রচারনা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। সমসাময়িক বিভিন্ন বিষয় ও জনসচেতা বৃদ্ধিতে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নের্তৃত্বে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে এসব আলোচনা করে যাচ্ছে থানা পুলিশের কর্মকর্তারা। মুকসুদপুর সদর হাসপাতাল জামে মসজিদে আলোচনা করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মহারাজপুর শাহ গোলজারিয়া দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদে মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমমান, বাঁশবাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদে এ এস আই মফিজুর রহমান, গোবিন্দপুর বাজার জামে মসজিদে এ এস আই আবু সৈয়দ, পশারগাতী বাজার জামে মসজিদে এ এস আই আবুল কালাম আযাদ, গোহালা বাজার জামে মসজিদে এস আই মোহাম্মাদ মিরাজ হোসেন খান, বরইতলা বাস ষ্ট্যান্ড জামে মসজিদে এস আই শওকত হোসেন। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর মাননীয় আইজিপি মহোদয় ও ঢাকার ডি আই জি স্যারের নির্দেশনাক্রমে পবিত্র জুম্মার দিনে খুৎবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগণকে সচেতন করতে সমসাময়িক বিষয় যেমন জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত দুই সপ্তাহ ধরে এই আলোচনা করে আসছি। আমাদের এই কার্যত্রম অব্যাহত থাকবে। তিনি মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন আমি আপনাদের নিয়েই পুলিশিং করতে চাই। উপজেলার সমস্থ নাগরিকদের নিয়ে পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা নিয়ে বিট পুলিশিং শক্তিশালী হলে মুকসুদপুর উপজেলার অপরাধ দমনে শতভাগ সফল হবো বলে আশা করি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...