Current date Sep 9, 2026
Lead News

জনগনের সেবাই বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ : ফারুক খান

URL copied
Share URL copied

মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

জনগনের সেবাই বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ। টানা ১২ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জনগনের সেবা করে যাচ্ছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত করতে বাংলাদেশ আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগণ বাংলাদেশে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহন করছেন এটাই তার বড় প্রমান। সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেই প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে মুকসুদপুর পৌরভবন নির্মিত হয়েছে। শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নব-নির্মিত ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্ববার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলা করেন মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র মুন্সী আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রনি মিয়া।
মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া জানান, স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে ৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে মুকসুদপুর পৌর ভবন নির্মিত হয়েছে।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...