Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ থেকে:

গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে নৃশংসভাবে হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী । বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলা বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয় । এ মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার শতশত লোক অংশগ্রহন করে । মানববন্ধন শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয় ।
মিছিল শেষে সমাবেশে দিগনগর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি এবিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে এ হত্যাকান্ডের বিচারের দাবি রেখে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাষ্টার প্রমুখ । নিহতের বড় ভাই দেলোয়ার মাষ্টার বলেন, আমার ভাইকে কয়েকদিন আগে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয় । ইজিবাইকের কারনেই আমার ভাইকে পুড়িয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে যায় দুবৃর্ত্তরা । আমি এই নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ।
উল্লেখ্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণী গ্রামের এসকেন মোল্লার ছেলে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লা (৩০) গত ২১ মার্চ রোববার সন্ধ্যায় বরইতলা বাসষ্ট্যান্ড থেকে কয়েকজন লোক তার ইজিবাইকটি ভাড়া (রিজার্ভ) করে ফরিদপুরের উদ্দেশ্যে যায় । এর পর থেকে সে নিখোঁজ হয় । পরে পুলিশ ২৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের খালাসী দুর্গাপুর (তারাইল-গোয়ালন্দ) সড়কের ঢাল থেকে বাবুলের পোড়া লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে । এ ঘটনায় নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাষ্টার বাদি হয়ে ৪জনকে অজ্ঞাত আসামী করে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...