মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার দুপুরে শিক্ষক পরিষদের সাধারণ সভায় ২০২১-২০২৩ তিন বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর কে.এম. কওসার আলী কে সভাপতি ও সরকারি মুকসুদপুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। শিক্ষক পরিষদের কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বিউটি রহমান, কোষাধ্যক্ষ গণিত বিভাগের বিভাগীয় প্রধান সুশান্ত কুমার মন্ডল।
Lead Newsবাংলাদেশ
পিপল নিউস 24Apr 4, 2021344
সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের কমিটি গঠিত, সভাপতি কওসার আলী সম্পাদক ফিরোজ মাহমুদ
Share


