Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ৩ বন্ধু মিলে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ বন্ধু মিলে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কমদপুর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটেছে। ধর্ষনের শেষে গৃহবধূর কাছ থেকে ৯ হাজার টাকা ও গৃহবধূর মোবাইল সেটও নিয়ে যায় ধর্ষকরা। এ বিষয়ে ৩ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান উপজেলার কদমপুর গ্রামের কালিদহর পাড় এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হুমায়ন মিয়ার বাড়ীতে এই ঘটনা ঘটে। ইনেসপেক্টর তদন্ত আমিনুর রহমান থানায় প্রাপ্ত এজাহার এর বরাদ দিয়ে জানান, ঘটনার সময় গৃহবধুর বসতকরা ফাকা বাড়ীতে ওই গৃহবধুর বাসায় মেয়েলি কন্ঠে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে কিছু না বোঝার আগেই কদমপুর গ্রামের নাওরা পাড়ার ৩ বন্ধু ঘরে ঢুকে। তখন তারা ঘরে থাকা দেশীয় অস্ত্রের ( দা’ বঠি) ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ৩ বন্ধু হলো কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নাননু শেখের ছেলে বশির শেখ (২৫) এবং মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)। ধর্ষণ শেষে ৩ বন্ধু গৃহবধুর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘরে থাকা ৯ হাজার টাকাও নিয়ে যায়। কদমপুর গ্রামের হুমায়ন দারোগার বাড়ীতে স্বস্ত্রীক ভাড়া থাকতেন শরীয়তপুরের জাজিরা থানার মুন্নাগ্রামে (সবুজ মাতবর)। সে উপজেলা সদরের পাশে একটি রেস্টুরেন্টের বাবুর্চি হিসেবে কাজ করে। ধর্ষিতার স্বামী সবুজ মাতবর বাদী হয়ে ধর্ষণ মামলা দেওয়ার পরেই পুলিশ ধর্ষকদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...