Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ডাকাত গ্রেফতার

URL copied
Share URL copied

মেহের মামুন, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী শাহ আলম (৪৯) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে একদল পুলিশ উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে ঘেরাও করে তাকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আওতায় নিশ্চিন্তপুর মাঠে এলাকার চিহিৃত ডাকাত শাহ আলম শেখ অবস্থান করছে মর্মে গোপনে খবর আসলে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আইসি’র নেতেৃত্বে ১২ জনের একটি পুলিশ দল ওই মাঠ ঘিরে ফেলে তাকে আটক করতে সক্ষম হয়।
সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির সাব-ইনেসপেক্টর শওকত হোসেন জানান আটককৃত শাহ আলম শেখের পিতার নাম সাদেক শেখ গ্রাম নিশ্চন্তপুর, মুকসুদপুর গোপালগঞ্জ। তার নামে মুকসুদপুর ও কাশিয়ানি থানায় ২ টিসহ একাধিক ডাকাতি মামলার আসামী। এছাড়া সম্প্রতি একটি চুরি মামলায়ও বেশ কিছুদিন হাজতবাস করে বর্তমানে জামিনে আছে।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...