Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন, (গোপালগঞ্জ) থেকে: সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়ীয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ফরিদপুরের সালথাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতসহ কতিপয় উগ্রবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক ব্যক্তি বা গোষ্ঠী নানা অজুহাতে সরকার ও প্রশাসনের সাথে সহিংস হয়ে উঠছে এবং জাতির পিতার মূর‌্যাল, ছবি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধাদের ঘরবাড়িতে হামলা ও ভাংচুর করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টার প্রতিবাদে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুকসুদপুর পৌর ভবন হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভা সঞ্চালনা করেন উপজেলা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার। এই সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফ আলী আশু, শ্যামল কান্তি বোস, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, প্রচার সম্পাদক জাহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সফিকুর রহমান, হাজী মোহাম্মদ আলী যুবলীগ সভাপতি জহির হাসান টিটো, কৃষকলীগ নেতা সরদার মুজিববুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাসুদুর রহমান, কার্তিক সরকার, সাধারন সম্পাদক ফারুক মুন্সী, ইলিয়াস মিয়া, আলমঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...