Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক ইউনিটির কমিটি গঠন, সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক রনি রেজা

URL copied
Share URL copied

মাসুদ মিয়া                                                              রনি রেজা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় কর্মরত গোপালগঞ্জের সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক ইউনিটির তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক আমাদের অর্থনীতির মাসুদ মিয়াকে সভাপতি ও দৈনিক জাগরণের রনি রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় মৌচাক আনারকলি মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে আলোচনা সভা হয়। সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াদুল ইসলাম (দৈনিক কালের কণ্ঠ), সহ-সভাপতি সমীরণ রায় (দৈনিক আমাদের নতুন সময়), যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাগ (হলি টাইমস), সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দীপক (দৈনিক কালের কণ্ঠ), অর্থ সম্পাদক ফিরোজ মিয়া (পপুলার২৪নিউজডটকম), দফতর সম্পাদক সোহানূর রহমান (আমাদের নতুন সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা (দৈনিক নবরাজ)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ মনির হোসেন (বিটিভি), মঞ্জুরুল আলম পান্না (ইটিভি), ফারাবি হাফিজ (চ্যানেল টোয়েন্টিফোর) ও মো. রাজিব হোসেন (এশিয়ান পোস্ট)। প্রীতিভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভা শেষ হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...