Current date Sep 7, 2026
অর্থনীতি

মুকসুদপুরে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২০-২১ মৌশুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান । উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ১৫’শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজী আউশ ধানের বীজ, ২০ কেজী ডিএবি সার, ১০ কেজী এম এ বি সার বিতরণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...