Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

অর্থমন্ত্রীর মেয়ের জামাইয়ের মৃত্যুতে অগ্রণী ব্যাংকের শোক প্রকাশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রীর মেয়ের জামাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেছেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ। সোমবার অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৭২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং সভায় সংযুক্ত ছিলেন পরিচালক কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ইসমাইল, মফিজ উদ্দিন আহমেদ ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান ,ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালি উল্লাহ্ ও কোম্পানি সচিব খন্দকার সাজেদুল হক। এদিকে অর্থমন্ত্রীর বড় মেয়ের জামাই দিলশাদ হোসেন মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ড‌নে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীরে কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে লন্ডনের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছেন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...