Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে লকডাউনে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী কোভিড-১৯ এর কারনে লকডাউনকালীন ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মানবিক সহায়তা ২০ কেজি হারে খাদ্যশ্যস্য (চাল) প্রদান করা হয়েছে। রবিবার ২৫ এপ্রিল এই খাদ্য সহায়তার ২য় পর্যায় শেষ হয়েছ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম জানান, মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রথম পর্যায়ে ১শ ৮ টি পরিবার ও ১৮ এপ্রিল থেকে রবিবার ২৫ এপ্রিল পর্যন্ত ২য় পর্যায়ে ৬শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম আরও জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৬শ পরিবারকে ২০ কেজি হারে খাদ্যশস্য (চাল) এবং ১৬ ইউনিয়নের ৫শ জন সুবিধাভোগী এবং পৌরসভার ৩শ সুবিধাভোগীকে ৫শ টাকা হারে মোট ৪১ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও তিনি আরও জানান, পবিত্র ইদুল-ফিতর উপলক্ষ্যে অত্র উপজেলায় পৌরসভাসহ মোট ১৬ হাজার ৬ শ ৪৩ পরিবারের মাঝে ৪শ ৫০ টাকা হারে ৭৪ লাখ ৮৯ হাজার ৩৫০ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিস থেকে জানাগেছে ১ম পর্যায়ের তালিকা তৈরী হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে, ২য় পর্যায়ের তালিকা করা হয়েছে উপজেলা নির্বাচিত জনপ্রতিনিধি দের মাধ্যমে।

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...