Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সাত হাজার মাস্ক বিতরণ করলেন এ্যাড. মোস্তাফিজুর রহমান

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) থেকে : করোনা মোহামারির ২য় ধাপ সামলাতে গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মুকসুদপুর সদর বাজারে এসব মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলার সাত হাজার মানুষের মাঝে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপ-দপ্তর সম্পাদক রফিকুল বারি লিপন, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আশিকুর রহমান তুশার, গোপালগঞ্জ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী কামাল হোসেন ঢালী, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান মিল্টন, ফারহান ইসলাম প্রমুখ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান জানান, করোনাকালিন সময়ে জনসচেতনতাসহ মাস্ক বিতরণের কাজ অব্যাহত থাকবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...