Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ধারনের ঘটনায় মামলা গ্রেফতার ১

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুতের্র ভিডিও ধারন করে ইমু ও ম্যাসেঞ্জারে ভাইরাল করেছে কয়েক কিশোর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে ৪ কিশোরসহ ৫জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। পরে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মূল আসামী সুমন মন্ডলকে (১৮) মোবাইলসহ গ্রেফতার করে মঙ্গলবার সকালে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে । পুলিশ, এলাকাবাসি ও মামলার বিবরনে জানাযায়, মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের হিরালাল বাড়ৈর ছেলে দলিল লেখক দুই সন্তানের জনক সঞ্জয় বাড়ৈর (৩৬) সাথে একই উপজেলার ননীক্ষীর গ্রামের দুই সন্তানের জননী ওই গৃহবধূ (নিপা বাড়ৈর (২৫)) পরকীয়া প্রেমে আসক্ত ছিলো । এক পর্যায় সে তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে গত ২৯ মার্চ ২০২১ গোপালগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে দলিল লেখক দুই সন্তানের জনক সঞ্জয় বাড়ৈর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । পরে দুইজনেই নিজেদের বিবাহের তথ্য গোপন রেখে প্রায়ই অন্তরঙ্গ মুহুর্ত কাটাতেন । এ ঘটনা নজরে আসে এলাকার কয়েক কিশোরের । গত ১৬ এপ্রিল রাতে দলিল লেখক সঞ্জয় তার ২য় স্ত্রীর (নিপার) সাথে অন্তরঙ্গ মুহুর্ত কাটানোর সময় এলাকার কয়েক কিশোর ওই মুহুর্তের ভিডিও মোবাইলে ধারন করে ইমু ও ম্যাসেঞ্জারে ভাইরাল করে দিলে মুহুর্তের মধ্যে এলাকায় চাউর হলে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠে । এ ঘটনায় অবশেষে সোমবার রাতে ভুক্তভোগি গৃহবধূ বাদি হয়ে ৪ কিশোরসহ ৫জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন । ভূক্তভোগি দলিল লেখক সজ্ঞয় বাড়ৈ জানায়, কিশোর সুমন মন্ডলসহ কয়েকজন আমার ও আমার স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও গোপনে ধারন করে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে । টাকা দিতে অস্বীকার করলে ওরা ওই ভিডিও বিভিন্ন মোবাইলে ছেড়ে দেয় । আমি এর বিচার চাই । সাবেক ননীক্ষীর ইঊনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানসহ আরও কয়েকজন জানায়, দলিল লেখক সঞ্জয় বাড়ৈ এর আগেও কয়েকটি নারী কেলেংকারীর ঘটনা ঘটিয়েছে । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মূল ভিডিও ধারনকারী কিশোর সুমন মন্ডলকে মোবাইলসহ গ্রেফতার করে মঙ্গলবার গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । বাকি আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...