Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পশারগাতী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা কৃষক লীগ নেতা সরদার মজিবুর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি ছিরু মিয়া প্রমুখ। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৬শ পরিবারকে ২০ কেজি হারে চাল এবং ১৬ ইউনিয়নের ৫শ জন সুবিধাভোগী এবং পৌরসভার ৩শ সুবিধাভোগীকে ৫শ টাকা হারে মোট ৪১ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...