Current date Sep 14, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন। জলিপারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সহকারী মৎস অফিসার দেবদুলাল সাহা, সহকারি শিক্ষা অফিসার শিহাব খান প্রমুখ। জলিপারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল জানান, এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৬শ পরিবারকে ২০ কেজি হারে চাল এবং ১৬ ইউনিয়নের ৫শ জন সুবিধাভোগী এবং পৌরসভার ৩শ সুবিধাভোগীকে ৫শ টাকা হারে মোট ৪১ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...