Current date Sep 7, 2026
অর্থনীতি

সাপ্লাই চেইন ফ্যাইনান্স কার্যক্রমের আওতায় প্রাণ ডেইরী’র খামারীদের ঋণ দিল অগ্রণী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের সাথে প্রাণ ডেইরী এর সাপ্লাই চেইন ফাইন্যান্স কার্যক্রমের উদ্বোধন করছেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত। উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম,প্রান আরএফএল গ্রুপ এর পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠনের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ।

কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত ও দুগ্ধজাত পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে প্রাণ ডেইরী লিমিটেড এর সাপ্লাই চেইনে অর্থায়ন বা ঋণ প্রদান করবে অগ্রণী ব্যাংক। গতকাল রোববার অগ্রণী ব্যাংকের বোর্ডরমে থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রথম রাষ্ট্র মালিকানাধীন কোন ব্যাংক সাপ্লাই চেইনে অর্থায়ন করলো। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহের কার্যক্রম সরাসরি লাইভ দেখে ভূয়সী প্রশংসা করেন। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপ এর পরিচালক উজমা চৌধুরী। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, দেশের দুধের চাহিদা ও পুষ্টির অভাবজনিত চাহিদা মেটাতে এরকম অর্থায়ন বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস’। প্রাণ আরএফএল গ্রুপ কর্পোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী প্রাণ ডেইরী লিমিটেড এর প্রাথমিক পর্যায় থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যবসা সম্প্রসারণ বিষয়ক একটি প্রদর্শনী উপস্থাপনা করেন। তিনি প্রাণ ডেইরী লিমিটেড এর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড এর অর্থায়ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অগ্রণী ব্যাংক প্রাণ আরএফএল এর সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...