Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১৩’শ দু:স্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্থ অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুকসুদপুর পৌরসভা, মহারাজপুর ইউনিয়ন ও উজনাী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১৩’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৫’শ টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর পৌরসভার মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, উপজেলা প্রানী সম্পদ অফিসার সচিন্দ্রনাথ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধনমন্ত্রীর উপহার হিসাবে ৬শ পরিবারকে ২০ কেজি হারে চাল এবং ১৬ ইউনিয়নের ৫শ জন সুবিধাভোগী এবং পৌরসভার ৩শ সুবিধাভোগীকে ৫শ টাকা হারে মোট ৪১ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...