Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশি । সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১৯ টি বিট পুলিশের কার্যালয়ে সর্বস্তরের জনগনকে নিয়ে বিট পুলিশিং সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা যাতে সংঘঠিত না হয় তার উপর ভিত্তি করে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর বিট পুলিশিং সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাদাৎ হোসেন মুন্সী প্রমুখ।

এসময় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, মুকসুদপুর উপজেলায় একযোগে ১৯ টি বিট এলাকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে। বিট পুলিশিং সভার মূল উদ্দেশ্য হচ্ছে মুকসুদপুর থানা এলাকা থেকে বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রম এবং চলমান বিভিন্ন অরাজকতা একেবারেই নির্মল করা।
তিনি আরও বলেন, সভা শেষে মুকসুদপুর পৌর শহরসহ উপজেলার বড় বড় হাটবাজার গুলোতে মহামামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে বেচা কেনা করার আহবান করা হয়েছে এবং বাজারে জনসাধারণকে নিরাপদ দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার কথা বলা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...