Current date Sep 7, 2026
আইন-আদালত

রোজিনা ইসলামের জামিন হওয়ায় বিজু’র সন্তোষ প্রকাশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ইউনিটি-বিজু । বিজু’র সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন। তারা রোজিনার জামিন হওয়ায় সাংবাদিকদের সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলনে সকল সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। আশা করেন, ভবিষ্যতে কেউ এভাবে সাংবাদিকের সাথে এই ধরনের আচরণ করবেন না। তারা বলেন, এই ঘটনায় কার কতটা ভুমিকা ছিল তা জানতে একটি তদন্ত হওয়া প্রয়োজন। রোজিনা ইসলামের মুক্তির আন্দোলনে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ইউনিটি-বিজুর সকল নেতৃবৃন্দ ও সদস্যসহ সবাই সক্রিয় ভূমিকা পালন করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউসহ বাংলাদেশের সকল ইউনিয়ন, প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনসমূহের সক্রিয় ভুমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...