Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

কোভিডে যেসব প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আগামী বাটেজে প্রনোদনার ব্যবস্থা করবে সরকার: এফবিসিসিআই সভাপতি

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, কোভিডে যেসব প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আগামী বাটেজে প্রনোদনার ব্যবস্থা করবে সরকার আমরা এমনটাই আশা করছি। ব্যবসায়ীদের জন্য প্রনোদনার প্যাকেজ থাকবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। দ্বিতীয় ধাপে কারোনায় আবারো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। আশা করি এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আরো একটি প্যাকেজ রাখবে সরকার। শনিবার (২৯ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লক্ষ ৯ হাজার কোটি টাকার একটি প্যাকেজ দিয়েছেন। এতে আমদানী ও রপ্তানীকারকরা উপকৃত হয়েছেন। এরমধ্যে ছোট ব্যবসাযীদের জন্য ২০ হাজার কোটি টাকার ফান্ড বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পানয়নি। যারা পাননি তাদের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এফবিসিসিআই-এর সভাপতি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে এসেছেন। বঙ্গন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা কাজ করবে।

মো. জসিম উদ্দিন আরো বলেন, কোভিড মোবাকেলা এখন সারা পৃথিবীর জন্য একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বাংলাদেশের মানুষ অনেক ভাল রয়েছে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো এই কোভিড কি ভাবে মোকাবেলা করবো। সকল জনগন ও ব্যবসায়ীদের প্রতি আমাদের অনুরোধ তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।

এর আগে এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় এফবিসিসিআই এর নব নির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় এফবিসিসিআই এর নব নির্বাচিত সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আমিন হেলালী, এম এ মোমেন, হাবিবুল্লাহ ডন, আমিনুল হক শাহীন, শমী কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...