Current date Oct 29, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী সানাউল হক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে নিয়োগ দিয়েছে সরকার। পর পর তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করার স্বীকৃতিস্বরূপ তিন বছরের জন্য এই অভিজ্ঞ ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এর আগে তিনি ঢাকা স্টক একচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতি:দায়িত্ব) ছিলেন। এছাড়াও বৈচিত্রপূর্ণ কর্মজীবনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন সানাউল হক। তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। একজন সৎ ও দক্ষ ব্যাংকার হিসেবে ব্যাংক খাতে সানাউল হকের যথেষ্ট সুনাম রয়েছে। আইসিবিকে একটি শক্ত প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে সানাউল হকের ভূমিকা বেশ প্রশংসিত। আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশন-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি প্রধান কার্যালয়ের কর্মচারী বিভাগ, নিরীক্ষা বিভাগ, ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কাজী সানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কর্মরত ছিলেন। নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এই গুণী ব্যাংকারের পিতা সাবেক মহকুমা জজ ছিলেন।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...