Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের চাঁদপুর জোনাল অফিসের উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

রূপালী ব্যাংকের চাঁদপুর জোনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ হাবিব উল্লাহ ম্যানশনের ৩য় তলায় অবস্থি নতুন জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান(অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান।
চাঁদপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রূপক কুমার রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ মঞ্জুর মোর্শেদ আলী, কুমিল্লা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. কুদ্দুছ মিয়া উপস্থি ছিলেন।
এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা এবং চাঁদপুর জোনের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপকসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থি ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...