Current Date:Mar 20, 2026

মুকসুদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চন্দ্রা বৈদ্য (৪০) ও এনায়েত মিনা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

মুকসুদপুর ওসি আবু বকর মিয়া জানান বুধবার রাতে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের এনায়েত মিনার ঘর তল্লাশি করে চন্দ্রা বৈদ্য ও এনায়েত মিনা কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

আটককৃত চন্দ্রা বৈদ্য মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের কুমুদ বৈদ্যর স্ত্রী ও এনায়েত মিনা ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের ওহাব মিনার ছেলে।

 

 

 

Share