Current date Jul 4, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে ১৫০ গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর

URL copied
Share URL copied

মেহের মামুন গোপালগঞ্জ :

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম ২ পর্যায়ে গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ পরিবার পাচ্ছে জমিসহ ঘর। জমিসহ ঘর প্রদান উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। শনিবার (১৯ জুন) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ২০ জুন রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম প্রমুখ।

মুকসুদপুর উপজেলার যেসব এলাকায় এই জমিসহ ঘর প্রদান করা হবে যেগুলো হলো, পশারগাতী ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে ৭টি, গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামে ১১টি, মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ৩৫টি, দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে ৮৭ টি, গোহালা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৯টি এবং বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামে ১টি মোট ১৫০টি ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, গৃহহীনদের জন্য মুকসুদপুর উপজেলায় ৭ টি স্থানে ২ শতাংশ জমিসহ ১৫০ টি ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পরে সুবিধাভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, সুবিধাভোগীদের জন্য গৃহ সমূহে যাতায়েতের জন্য পাঁকা রাস্তা, বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকুপ স্থাপন এবং বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ৩টি করে ফলের গাছ দেয়া হবে। গৃহ সংলগ্ন বাজার নির্মাণ করা হবে। সুবিধাভোগীদের মধ্যে যারা গাভী পালনে সক্ষম তাদের ১টি করে গাভী দেয়া হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য কমিউিটিন ক্লিনিক স্থাপন করা হবে। নিকটতম এলাকায় বিদ্যালয় না থাকলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং শিশুদের জন্য একটি খেলার মাঠ তৈরি করা হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...