Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: পূঁজিবাজারে তালিকাভূক্ত একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড ১০% স্টক লভ্যাংশ ( অর্থাৎ প্রতি ১০ টি শেয়ারের বিপরীতে ১ টি শেয়ার বোনাস) ঘোষণা করেছে। সোমবার (২১ জুন ) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছে এবং ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ০.৪৯ টাকা। ১৯৮৬ সালে তালিকাভূক্ত ব্যাংকটির ৯০.১৯ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে ৪.৯০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং ৪.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সম্প্রতি ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চরম আগ্রহ দেখা যাচ্ছে। এটি এক বছরে সর্বোচ্চ ৪০.৭০ টাকায় লেনদেন হয়েছে। সর্বশেষ ব্যাংকটির শেয়ার লেনদেন হয় ৩৭.৬০ টাকায়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে রয়েছেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। করোনাকালীন সময়ে ব্যাংকটি কৃষিতে বিনা শুধু ঋণ বিতরণ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে রূপালী ব্যাংকের এ লভ্যাংশ ব্যাংক খাতকে চাঙ্গা করবে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ১৮ আগষ্ট ২০২১ অনুষ্ঠিত হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...