Current date Sep 14, 2026
বাংলাদেশ

নানা আয়োজনে বিশিষ্ট সমাজসেবক অলিয়ার রহমানের ৭২তম জন্মদিন পালিত

URL copied
Share URL copied

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী সমাজসেবক, আধুনিক পল্লী প্রগতি সহায়ক সমিতির রুপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অলিয়ার রহমান খান এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনের মধ্যে দিয়ে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় ফরিদপুর শহরের শাপলা সড়কে পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রধান কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করেন আগত অতিথি ও সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় বক্তব্য রাখেন পল্লী প্রগতি সহায়ক সমিতির ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অলিয়ার রহমান খান ছাড়াও সরকারী রাজেন্দ্র কলেজের প্রফেসর রিজভী জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নন্দালয়ের কর্নধার বিশ্বজিৎ কুমার সাহা তনু, এ্যাডভোকেট অলোকেশ রায়, এ্যাডভোকেট আলমগীর ভুইয়া প্রমূখ। বক্তারা বলেন, ফরিদপুরসহ ১০টি জেলায় পল্লী প্রগতি সহায়ক সমিতির তার কার্যক্রম ছড়িয়ে দিয়ে সমাজের অনগ্রসর মানুষদেরকে নানা ভাবে সাহায্য করছেন তিনি। তার এই বয়সে তিনি যেভাবে কাজ করে চলছেন তা একটি উদাহরন হয়ে রয়েছে এই সমাজে। আমরা চাই তার সাফল্য আরো কয়েক গুন বৃদ্ধি যেন পায়।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...